1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

মনে ফূর্তি, ঈদে নতুন কাপড় পরতি পারব

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

‘ঈদে নতুন কাপড় পরতি পারব, তাই মনে ফুর্তি লাগছে।’ ঈশ্বরদী আলহাজ্ব কাম্পের হতদরিদ্র জোমেলা বেগম (৪৫) নিজের জন্য নতুন শাড়ি ও স্বামীর জন্য লুঙ্গি পেয়ে বুধবার (১০ এপ্রিল) বিকেলে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সাবেক প্রয়াত ভূমি মন্ত্রী ডিলুর বেটা গালিব এবারে এমপি হয়ে আমাগের মতো গরীবের জন্য ঈদে খাওনের জিনিস, নতুন কাপড় এবং নগদ টাকাও দিছে। এইগুলান না পাইলে ঈদ পালন করা হইত না। এখন জিনিসের যে দাম, তাতে খাওন যোগাড় করাই কষ্ট। ছেলে-মেয়েদের এবং নিজেরা নতুন কাপড় কিনবো ক্যামনে।’

বুধবার (১০ এপ্রিল) বিকেলে ঈশ্বরদী শহরের আলীবর্দি সড়কে পাবনা-৪ আসনের এমপি ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গরীব ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। তিনি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র। জানা গেছে, ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় দশ সহস্রাধিক গরিব ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী, শাড়ি, লুঙ্গিসহ শিশুদের নতুন কাপড় বিতরণ করেন তিনি।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

এমপি গালিব শরীফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঈদের আগে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছি। হতদরিদ্রদের জন্য সামর্থ্য অনুযায়ী ঈদের নতুন কাপড়সহ খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছি। আমার প্রয়াত পিতাও এলাকার প্রান্তিক মানুষের পাশে থেকে সারাজীবন সাহায্য-সহযোগীতা করেছেন। আমি প্রয়াত পিতার ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!