1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) পৌর শহরের মুনলিট কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনে সভাপতি ও স্যার আব্দুস সাত্তার মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক জিএম শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, এ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও মুনলিট কিন্ডারগার্টেনের পরিচালক ডাঃ জাহিদুর রহমান, এ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী হিরু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি রিয়াজুল করিম, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু শামা, কোষাধ্যক্ষ শাহীন ইসলাম, পরীক্ষা বিষয়ক সম্পাদক আফসার আলী, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার ইমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম আজম, শিক্ষা বিষয়ক সম্পাদক নওরোজ লিটন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশিক মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, নির্বাহী কমিটির সদস্য বিএম তোফায়েল আহমেদ, আন খান কিন্ডারগার্টেনের উপাধ্যক্ষ একে সন্টু, ফুলকলি কিন্ডারগার্টেনের পরিচালক ফিরোজুল হক, স্কলার্স কিন্ডারগার্টেনের পরিচালক ওমর সিদ্দিক শিহাব, রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক এনামুল হক, কিডি কেয়ার কিন্ডারগার্টেনের পরিচালক নাজনীন আক্তার নীনা, বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জলি খাতুন, ট্যালেন্ট চাইল্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ, নূরানী কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল ইসলাম, গৌরিপুর মডেল একাডেমীর পরিচালক একেএম শাহীন, প্রভাতী মডেল একাডেমীর পরিচালক সাইফুল ইসলাম, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আরজাহান আলী, অক্সফোর্ড একাডেমীর (রূপপুর) প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা, আবুল হাসেম বিদ্যা নিকেতনের পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, মাহফুজুর রহমান শিপন, ফরিদুল ইসলাম, উজ্জ্বল প্রধান, ইয়াসিন আলী শেখ, রাসেল আলী, মাহবুবুর রহমান মিথুন প্রমূখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম ডাবলু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!