এর আগে শুক্রবার রাতে উপজেলার সাড়াঁ ইউনিয়ন মাজদিয়া ইসলাম পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল সালাম ওই গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক আব্দুল বারী জানান, বিগত ২০০৫ সালে ঈশ্বরদী থানার একটি মাদক মামলায় আব্দুল সালাম নামের আসামীকে আদালত যাবজ্জীবন দেন। এরপর থেকে সাজাপ্রাপ্ত ওই আসামি পতালক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।