1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ১৬ বছরের মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সূর্য্য মৃধা নামে ৬৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পর্কে তিনি ওই কিশোরীর নানা। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জয়নগর মধ্যপাড়া গ্রামের সূর্য্য মৃধার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। সূর্য্য মৃধা সম্পর্কে কিশোরীর নানার আপন বোনের জামাই।

স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা এজাহারে জানা যায়, মানসিক প্রতিবন্ধি কিশোরীর বাবা মারা যাওয়া পর থেকে ছলিমপুরের জয়নগর মধ্যপাড়ায় নানা বাড়িতে নানীর কাছে থাকতো। এরই মধ্যে কিশোরীর মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় সে নানীর কাছেই থাকতো। ঘটনার দিন গত ১৪ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে ‘কিশোরী বাড়িতে শুয়ে ছিল। কিশোরীর নানী ও পাশের বাড়ির নানার বোন ( সূর্য মৃধার স্ত্রী) নিকট আত্মিয়ের লাশ দেখার জন্য দাপুনিয়াতে যায়। এ সুযোগ একা পেয়ে নানা সূর্য মৃধা ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর থেকেই কিশোরীর মন খারাপ ছিল। নানী বাড়িতে এলেও অভিমানে কথা বলছিলো না। পরদিন ১৫ মার্চ সকালে নানী গোসল করানোর জন্য বাথরূম নিয়ে গেলে কিশোরীর জামাকাপড় দেখে সন্দেহ হয়। নানী ঘটনা কি জিজ্ঞেস করলে কিশোরী কান্নায় ভেঙ্গে পড়ে নানীকে সবকিছু জানিয়ে দেয়। নানী এতে ক্ষুব্ধ পরিবার ও আত্মীয়-স্বজনকে ঘটনা জানান। কিন্তু কেউ এগিয়ে না আসায় সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি বাদী হয়ে স্বামী সূর্য মৃধার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ সূর্য মৃধাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মামলার পরপরই ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সূর্য মৃধাকে গ্রেফতার দেখিয়ে পাবনা আদালতে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!