ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবার ও চরাঞ্চলে বসবাস কারী পরিবারের মধ্যে গবাদি পশু ও দুগ্ধ উৎপাদনকারী দলের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ মার্চ দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক মুরগি, ছাগল-ভেড়ার ঘর ও উপকরন সমূহ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) টিএম রাহসিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের সাংসদ গালিবুর রহমান শরীফ।
ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসাইনের সঞ্চালনায় পশু ও উপকরন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান।
অনুষ্ঠানে উপজেলার ৭টি দুগ্ধ উৎপাদনকারী দলের মধ্যে ১টি করে মিল্কিং মেশিন প্রদান করা হয়। ৩৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে ২০টি করে মুরগি এবং চরাঞ্চলের ১০টি পরিবারে ১টি করে ছাগল-ভেড়ার ঘর বিতরণ করা হ