1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

র‌্যাবের অভিযানে ঈশ্বরদীতে পিস্তলসহ যুবক আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

র‌্যাব-১২ পাবনা এর অভিযানে ঈশ্বরদীতে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক হয়েছে। রোববার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার নিকট থেকে একটি (৭.৬২ এম এম) বিদেশী পিস্তল, গুলি ভর্তি একটি ম্যাগাজিন, একটি মোবাইল ফোন, দুটি সীমকার্ড ও নগদ ১৮৫/- টাকা উদ্ধার করা হয়। আটক শাহরিয়ার আজাদ উৎসব (১৯) ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা স্কুলপাড়া এলাকার আজাদুর রহমানের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, আটক শাহরিয়ার আজাদ উৎসব দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একজনকে পলাতক দেখিয়ে মোট দু’জনের নামে অস্ত্র মামলা দায়ের করেছে। অস্ত্রসহ আটক শাহরিয়ার আজাদ উৎসবকে সোমবার পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!