বুধবার (২১ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের সাহাপুর মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক মোঃ শরীফ ( ৪০) ঈশ্বরদীর আওতাপাড়ার জামাল মিয়ার ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম দূর্ঘটনার খবর শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উন্নত চিকিৎসার জন্য রামেক প্রেরণের ব্যবস্থা করেন।
গুরুতর আহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের জল্লাদখালি পাড়ার মজিবুর রহমানের ছেলে মোহাম্মাদ মিল্টন, ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামের সোহরাব প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক, পাবনার দাপুনিয়ার আজাহার প্রামানিকের ছেলে উজির হোসেন, প্রাইভেটকারের যাত্রী পাবনা সদর থানার বাগচিপাড়ার আব্দুল মান্নানের মেয়ে আখি খাতুন ও কামালপুর গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে সুমন।
থানা ও ফায়ার সার্ভিস ঘটনা নিশ্চিত করে জানায়, পাকশীর রুপপুর থেকে ৬ যাত্রী নিয়ে আওতাপাড়ায় যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের মাঝে চলে আসে। এ সময় আওতাপাড়া থেকে রুপপুরের দিকে আসা প্রাইভেটকারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ লেগে দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নিশাত হাসনা আনজুম জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।