1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী পৌর শ্মশানের ত্রি-বার্ষিক কমিটি গঠিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনা কমিটির সাধারণ সভায় ত্রি-বার্ষিক মেয়দে ৫১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। শুক্রবার ( ৯ ফেব্রুয়ারী) বিকেলে শ্মশান মন্দির প্রাংগণে শ্মশান পরিচালনা কমিটির সাধরণ সভায় অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সাবেক কমিটির সভাপতি উদয় নাথ লাহিড়ী। সভা সঞ্চালনা করেন সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস। শুরুতে বিগত এক বছরের আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। বক্তব্য রাখেন শ্মশান পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঈশ্বরদী উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তি, জাতীয় হিন্দু মহাজোটের ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেবদুলাল রায় ও রাজেশ সরাফ।

সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক স্বপন কুমার কুন্ডুকে সভাপতি এবং প্রবীর কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং সুবাস চন্দ্র পালকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে তিন বছর মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঈশ্বরদী উপজেলা সভাপতি সুনিল কুমার চক্রবর্তি ও জাতীয় হিন্দু মহাজোটের ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেবদুলাল রায় নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!