1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুস সালাম খান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। গত ২০ জানুয়ারী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়। মঙ্গলবার ( ৬ জানুয়ারী) ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার (৫ ফেব্রুয়ারী) প্রেরীত পত্রে মৃত্যুজনিত কারণে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে। পরিষদের ১৫ (৩) ধারা অনুযায়ী আরেক পত্রে নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহন না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ আবদুস সালাম খানকে চেয়ারম্যানের সার্বিক দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহনের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২০ জানুয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের মৃত্যু হলে পদটি শুণ্য হয়। পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৫ ফেব্রুয়ারী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা-১ শাখার সিনিয়র সহকারি সচিব পূরবী গোলদার স্বারিত পত্রে তাকে দায়িত্ব ও আর্থিক ক্ষমতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান সদ্য প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!