1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী মাহজেবিন শিরিন পিয়া

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের পাবনা-সিরাজগঞ্জ(৪২) সংরক্ষিত নারী আসনে জাতীয়  সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন মাহজেবিন শিরিন পিয়া। তিনি উত্তরাঞ্চলের সিংহপুরুষ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য কন্যা ও পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। 
শুক্রবার ( ২৬ জানুয়ারী)  রাতে সংবাদ সম্মেলন করে নিজেকে সংরক্ষিত নারী আসনে জাতীয়  সংসদ সদস্য প্রার্থি হওয়ার কথা ঘোষনা দেন। ঈশ্বরদীর রাজপথ কাঁপানো তুখোর নারী নেত্রী মাহজেবিন শিরিন পিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল শহীদ ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে,আমি তাঁর গর্বিত অংশিদার হতে নারী সংসদ সদস্য পদে জোর মনোনয়নদানের দাবী করছি।
 পিয়ার সাথে এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌস আরা বেবি,পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার বেবি, ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মেরিনা ইয়াসমিন লাকী,সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা, আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী পারভীন আক্তার,  পৌর যুব মহিলা লীগের সহ-সভানেত্রী কোহিনুর খাতুন ও পৌর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রুহানি সাবরিন প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!