1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বর্ণাঢ্য আয়োজনে এসএম স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস এম স্কুল এন্ড কলেজের  বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে ব্যতিক্রমী আয়োজনের এই প্রতিযোগীতার উদ্বোধন করেন পাবনা -৪ আসনের নবনির্বাচিতi এমপি গালিবুর রহমান শরীফ। 
বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, পৌর মেয়র ইসাহক আলী মালিথা,  উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান,  নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি,  সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সাবেক অধ্যক্ষ আইনুল ইসলাম।  সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি গালিব শরীফ বলেন,  এই স্কুল এন্ড কলেজ একটও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এর গৌরবজ্জোল ইতিহাস রয়েছে। এখানকার শিক্ষকের হতেই আমার ইংরেজি শিক্ষার হাতে খড়ি। আমি বাংলা মিডিয়ামের ছাত্র হয়েও আইইএলটিএস পরীক্ষায় ৮.৫ স্কোর তুলতে সক্ষম হই। আমার ভাইয়েরা এই স্কুলে লেখাপড়া করেছে।  তাই এই স্কুলের সাথে আমাদের আত্মার সম্পর্ক।  এখানকার শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। আমরা সকলে মিলে যদি সঠিকভাবে একাগ্রতার সাথে দায়িত্ব পালন করি তাহলে এই প্রতিষ্ঠান দেশের মধ্যে নামী একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়া সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, লেখাপড়ার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা , নিজেদের সবলীলভাবে বেড়ে ওঠা ও মননশীল চর্চা করে এগিয়ে যেতে হবে। খেলাধুলার মধ্যে নিয়োজিত থাকলে মন ও শরীর ভালো থাকে,  কোন আজেবাজে চিন্তা মাথায় আসার সুযোগ থাকে না। নিজের ভবিষ্যৎ খারাপ হয় এমন কোন কাজে কেউ লিপ্ত হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!