1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

“সুস্থ দেহ, সুস্থ মন, চাই ক্রীড়া আর শরীর চর্চা অনুশীলন” এই স্লোগানে ঈশ্বরদীতে ৫২ তম বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে আলহাজ্ব উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি ও মাধ্যমিক শিক্ষা অফিসের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী ভূমি অফিসের সহকারী কমিশনার টি এ রাহসিন কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। সঞ্চালনা করেন উপজেলার একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান। এসময় উপজেলার সকল মাধ্যমিক স্কুল, স্কুল এ্যান্ড কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি উপজেলা পর্যায়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!