1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

গরুর বিকল্প হিসেবে মহিষ পালন ও পরিচর্যা লাভজনক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

গরুর বিকল্প হিসেবে মহিষ পালন ও পরিচর্যা এখন লাভজনক। একসময়ে মালবোঝাই গাড়ি টানতে কৃষকরা গরুর চেয়ে মহিষের ওপরই বেশি নির্ভর করতেন। মহিষ শুধু গাড়িই টানে তা নয়; এ থেকে উপাদেয় দুধ এবং মাংস পাওয়া যায়। এর গোবর জৈব সারের একটি উৎকৃষ্ট উৎস। এর হাড় থেকে বিভিন্ন পণ্যসামগ্রী যেমন, বোতাম, চিরুনি ইত্যাদি তৈরি করা যায়। তেমনি এ থেকে পশুখাদ্য ও সার পাওয়া যায়। গরুর তুলনায় মহিষের বার্ষিক বৃদ্ধির হার বেশি। কারণ মহিষের রোগ প্রতিরোগ ক্ষমতা অনেক বেশি এবং প্রতিকূল আবহাওয়ায় এরা অনায়াসে বাঁচতে পারে।

বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ে তিনদিন ব্যাপী খামারি প্রশিক্ষণে শনিবার (২০ জনুয়ারী) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গির হোসেনের আলোচনায় এ বক্তব্য উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ও মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের পিডি ড. গৌতম কুমার দেব বলেন, গরুর বিকল্প হিসেবে মহিষ পালনের সুবিধা বিভিন্ন দুগ্ধজাত খাদ্যপণ্য উৎপাদনের জন্য মহিষের দুধ তুলনামূলকভাবে অনেক বেশি উপযোগী। গরুর চেয়ে মহিষ আকারে বড় হওয়ার কারণে মহিষ থেকে অপক্ষাকৃত বেশি মাংস পাওয়া যায়। শস্য উৎপাদনে কর্দমাক্ত জমি চাষের জন্য গরুর চেয়ে মহিষ বেশি উপযোগী। এ ছাড়াও এক জোড়া মহিষ এক জোড়া গরুর তুলনায় অনেক বেশি জমি চাষ করতে পারে।

ঈশ্বরদী উপজেলা কৃষি নার্সারীর মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৫০ জন করে দুইধাপে ১০০ জন খামারি অংশগ্রহন করেন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিপ্লব কুমার রায়। সঞ্চালনা করেন প্রকল্পের কোর্স সমন্বয়কারী বৈজ্ঞানিক কর্মকর্তা রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. নাজমুল হোসাইন।

জানা গেছে, ঈশ্বরদীর মোট ১৮৭টি খামারে ১ হাজার ৪৭৫টি মহিষ পালন করা হচ্ছে। রাজশাহী বিভাগের গোদাগারি এবং ঈশ্বরদীতে সবচেয়ে বেশী মহিষের খামার থাকায় প্রকল্পের মাধ্যমে এসব এলাকার খামারিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!