মহামান্য রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুর ২ টা ১২ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী মহামান্য রাষ্ট্রপতিকে রিসিভ করেন। এরপর রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর হতে যাত্রা শুরু করে ঈশ্বরদী রেলগেট অতিক্রম করে পাবনার উদ্দেশ্যে চলে যান।

ইউএনও সুবীর দাশ বলেন, হেলিকপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেন । সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার’ প্রদান করা হবে।
চারদিনের এই সফরে তিনি পাবনাতে স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেসবার্তায় জানিয়েছেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সোমবার (১৫ জানুয়ারী) আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।