1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

“সুস্থ দেহ, সুস্থ মন, চাই ক্রীড়া আর শরীর চর্চা অনুশীলন” এই স্লোগানে ঈশ্বরদীতে ৫২ তম বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। সঞ্চালনা করেন উপজেলার একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান। এসময় উপজেলার সকল মাধ্যমিক স্কুল, স্কুল এ্যান্ড কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি উপজেলা পর্যায়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!