1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

মৌচাকে বাজপাখির থাবা: মৌমাছির কামড়ে ঈশ্বরদী ৪০ জন আহত

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

মৌচাকে বাজপাখি থাবা দেওয়ায় ঈশ্বরদীতে প্রায় ৪০ মানুষকে কামড়ে দিয়েছে মৌমাছি। মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২০-২৫ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর ) বিকেলে ঈশ্বরদীর অরনকোলা বেদুনদিয়ার মোহাম্মাদ ফকিরের মোড়ে এই ঘটনা ঘটে। মৌমাছির কামড়ে আহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের চিকিৎসক খন্দকার শামসুদ্দিন হায়দার।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা মধ্যে রায়েছেন, সান্টু প্রামানিক (৫৫), সিরাজুল ইসলাম (৩৫), নুর ইসলাম (২৪), মিনারুল (৪৮), সিহাব ফকির (৩৯), স্বপন (৬০), সামসুজ্জোহা (৬০), সোহেল ফকির (৩৮) ও নিবির (১২) সহ আরও ২০-২৫ জন।

প্রত্যক্ষদর্শী ফোরকান আলী ও শাহিন হোসেন বলেন, ঈশ্বরদীর অরনকোলা বেদুনদিয়ার মোহাম্মাদ ফকিরের মোড়ের একটি গাছে মৌমাছির চাক বসেছে। বিকেলের দিকে মোড়ের বিভিন্ন দোকানে লোকজন কাজে ব্যস্ত ছিল। এসময় ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছিল। হঠাৎ করেই মৌচাকে একটি বাজপাখিকে থাবা দিতে দেখা যায়। সাথে সাথে মৌমাছির দল প্তি হয়ে উড়ে এসে লোকজনকে কামড়াতে শুরু করে। এতে মোড়ে অবস্থানকারী ও পথচারীসহ প্রায় ৪০ জনকে কামড়ে দেয়। মৌমাছির কামড় খেয়ে লোকজন দিক-বিদিক শুণ্য হয়ে ছুটতে থাকে। কেউ কেউ ধানের খড়ের আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে প্রতিরোধের চেষ্টা করে। মৌমাছির কামড়ে আহত হয়ে কারও কারও চোখ ও মূখ ফুলে যায়। এদের মধ্যে ২০-২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক খন্দকার শামসুদ্দিন হায়দার বলেন, মৌমাছির কামড়ে প্রায় ২০-২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে সান্টু প্রামানিক, মিনারুল ইসলাম ও সামসুজ্জোমানের অবস্থা গুরুতর হওয়ায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!