1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে সুপার সনি বাস ভস্মীভূত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে
 ঈশ্বরদীতে সুপার সনি বাসের সাথে মোটর সাইকেলের  সংঘর্ষের পর বাসটি পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে  ঈশ্বরদী – বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি এক্সপ্রেস বাসটি ভাদুর বটতলায়  পৌঁছালে বিপরীত দিক হতে আসা দ্রুতগামী  একটি মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরেই বাসের সামনের অংশে আগুন দেখা যায়।  মুহূর্তের মধ্যে পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে  এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের পুরো অংশটি পুড়ে ভস্মীভূত হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কোম্পানি  লিডার মোখলেছুর রহমান জানান,  মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কায় বাসের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর সেখান থেকেই আগুনের সূত্রপাত ।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনা সত্যতা নিশ্চিত করে  জানান, এ ঘটনায়  মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন দেখে আতঙ্কিত হয়ে বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আরো এক যাত্রী আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!