1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

রবিবার ঈশ্বরদীতে মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে শীতের প্রকোপে কাহিল হয়ে পড়েছে উত্তরের ঈশ্বরদী অঞ্চলের জনজীবন। কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে।

হিম বাতাসে ঠান্ডায় কাঁপছে এ জনপদের মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী-কর্মজীবী গরিব অসহায় মানুষ। স্থবির হয়ে পড়েছে ঈশ্বরদী অঞ্চলের জীবনযাত্রা। নিম্নবিত্ত মানুষগুলো শীতবস্ত্রের অভাবে ফুটপাতের দোকানগুলোতে সাধ্যমত কিনছে গরম কাপড়। শীতজনিত রোগে দূর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের।

আবহাওয়া অফিসের নাজমুল হক রঞ্জন বলেন, হিমালয়ের বয়ে আসা ঠান্ডা বাতাসে তীব্র শীতের মুখে পড়েছেন এ অঞ্চলের সাধারণ মানুষেরা। উত্তর-পূর্বকোণ থেকে ৩ নটিক্যাল গতিতে বয়ে যাওয়া হিমেল বাতাসের কারণে ঠান্ডা অনুভব হচ্ছে।

গৃহিনী আম্বিয়া খাতুন জানান, সন্ধ্যার পর বাতাসের সাথে ঝড়তে থাকা কুয়াশার পানি বরফের মতো ঠান্ডা। মাত্রাতিরিক্ত শীত অনুভূত হচ্ছে। রাতে একাধিক কম্বল ও লেপ নিলেও বিছানা বরফের মতো লাগে।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক আব্দুল বাতেন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতলে রোগীর চাপ বেড়েছে। শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট ও ডায়ারিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এদের বেশীরভাগই শিশু ও বয়োজ্যেষ্ঠ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রিন্স জানান, সরকারিভাবে পৌরসভা ও ৭ ইউনিয়নে ৩,২৮০টি কম্বল এপর্যন্ত বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!