1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে অ্যাপোলো অর্থোপেডিক্স কনসালটেশন সেন্টার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

শরীরে বিভিন্ন ধরণের বিষ-ব্যাথা, জয়েন্টে ব্যাথা, হাঁড় ভাঙ্গা ও জোড়া দেওয়ার জন্য ঈশ্বরদীতে ‘অ্যাপোলো পেইন ম্যানেজমেন্ট ও অর্থোপেডিক্স কনসালটেশন সেন্টার, উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে শহরের কলেজ রোডে ঠাকুরবাড়ি মন্দিরের বিপরীতে আরআরপি বিল্ডিংয়ে এ কনসালটেশন সেন্টার উদ্বোধন করেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক রেজিষ্টার ডাঃ রবিন রায় এই কনসালটেশন সেন্টার পরিচালনা করবেন।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, এস এম রাজা, অপরূপ জুয়েলার্সের মালিক রমেন্দ্র নাথ রায় বেল্টুসহ বিভিন্ন সুধিজন এসময় উপস্থিত ছিলেন।

ডাঃ রবিন রায় বলেন, এই ঈশ্বরদীতেই আমার জন্ম এবং বেড়ে উঠা। স্থানীয় জনগোষ্ঠির চিকিৎসা ক্ষেত্রে সেবাদানের জন্যই আমি এই চেম্বার খুলেছি। জয়েন্টে ব্যাথা, আথ্রাইটিস, বাত ব্যাথা, কোমর ব্যাথা, হাঠু ব্যাথা, হাঁড়ভাঙ্গা, ডায়াবেটিস ফুট আলসার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শদানের পাশাপাশি জেনারেল ফিজিশিয়ান হিসেবে চিকিৎসা সেবাদান করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!