1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বিজয় দিবস উপলক্ষ্যে ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টে ‘উদ্যোক্তা মেলা’

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে দুই দিন ব্যাপী‘ উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে সুনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পাবনা জেলা আঃলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।

খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রাজু, পূর্বাশা ফুড এন্ড বেভারেজের এমডি শামিম হোসেন।

দৈনিক বাংলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও স্ককাল বাংলা পত্রিকার সম্পাদক মিশুক প্রধান, দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, দৈনিক আমার সংবাদ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সবুজ দেওয়ান, দৈনিক মুক্ত খবর পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি শিশির মাহমুদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খায়রুল এগ্রোফুড, ইসতাজ গেমিং জোন, ফেন্সি লেডিস কর্ণার, আরিয়া ফ্যাশন, চকলেট গ্যালারি, কারুপল্লী, পূর্বাশা ফুড এন্ড বেভারেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তৈরী পণ্য সমাহার নিয়ে মেলায় স্টল দিয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম তুফান সরদার ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!