1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ জন আটক

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিল ও ৩৯৫ পিচ ইয়াবাসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত নিরাপত্তা চেকপোস্টের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাবের প্রেস উইং জানায়, কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা কোম্পানির একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ছাড়াও ২টি মোবাইল, ৪টি সিম কার্ড এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো যশোরের বেনাপোল থানার বড় আঁচড়া গ্রামের ইদ্রিস শেখের কণ্যা রূপা খাতুন (২২) এবং সাতক্ষিরার কলারোয়া থানার ফয়জুল্লাপুর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র আলমগীর হোসেন মালি (৪৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!