1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং প্রেসক্লাব সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মাহজেবীন শিরিন পিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীসহ দলীয়, অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!