1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে সকালে ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতার সূচনা হয়।

এসময় উপজেলা পরিষদ, পৌরসভা, ঈশ্বরদী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!