1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে সরকারিভাবে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে উদ্বোধন করা হয়েছে ঈশ্বরদীর এলএসডি ও মুলাডুলি সিএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহের কার্যক্রম।

খাদ্যগুদামে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদীন, ঈশ্বরদী এলএসডি’র এসএমও মাহফুজ-আল-আসাদ, মুলাডুলি খাদ্য গুদামের ম্যানেজার আব্দুল মান্নান সেখ, কৃষক লীগের আহব্বায়ক ফজলুর রহমান মালিথা, চালকল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, সাধারণ সম্পাদক শামসুল আলম বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীর এসএমও মাহফুজ-আল-আসাদ জানান, আমন মৌসুমে দুটি গুদামে সরবরাহের জন্য মোট ৬,৩৩১ মে:টন চাল এবং ১৪২ মে:টন ধান বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ঈশ্বরদী এলএসডিতে ৩ হাজার ১৬৫ টন চাল ও ৭১ টন ধান এবং মুলাডুলি সিএসডিতে ৩ হাজার ১৬৬ টন চাল ও ৭১ টন ধান সংগ্রহের কথা বলা হয়েছে। সরকার এবারে ৪৪ টাকা কেজি দরে চাল এবং ৩০ টাকা কেজি দরে ধান ক্রয় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!