1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পাবনা-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন ডা.সাহেদ ইমরান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-অটঘরিয়া) আসনের জন্য  আওয়ামী লীগের  মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. সাহেদ ইমরান। সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
জানা গেছে, ছাত্রজীবন থেকে  ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন  ডাঃ সাহেদ ইমরান।  রাজশাহী থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর থেকে  চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবাদান এবং দুর্যোগকালীন সময়ে সহযোগিতা দিয়ে ইতিমধ্যেই তিনি ঈশ্বরদী-আটঘরিয়ার জনগণের কাছে জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য ও আমরা শেখ হাসিনার সৈনিক (অনলাইন গ্রুপ) এর মডারেটর এবং বিএনপি-জামায়াত জোটের ‘জ্বালাও-পোড়াও’ এর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা ও  সমাবেশের সংগঠক তিনি । ডা.সাহেদ ইমরান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা সংস্থা “রশ্মির” প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়াও  এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক।
ডা: সাহেদ বলেন, তারুণ্যের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে চাই। দলীয় মনোনয়ন পেলে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এলাকার মানুষের সমর্থন পাবো বলে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!