1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

দ্বিতীয় দফার অবরোধে ঈশ্বরদী জংশনে নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়তের ডাকা ৪৮ ঘন্টার অবরোধে  ঈশ্বরদী জংশন স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  স্টেশন এলাকায় যাত্রীদের জন্য তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি রেল ইয়ার্ডেও চরম সতর্কতার সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। 
রবিবার (৫ নভেম্বর)  ঈশ্বরদী  জংশন স্টেশন সরেজমিনে  দেখা যায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহলে রয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ আহমেদ বলেন, ট্রেনে নিরাপত্তা জোরদার করার লক্ষে তল্লাশি চৌকি বসানো হয়েছে।  স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ নিরাপত্তার বিষয়টি নিন্চিত করে বলেন, ঈশ্বরদী রেল স্টেশনে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ( আরএনবি), রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যদের নিরাপত্তার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসংগত: গত পহেলা নভেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটলে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঈশ্বরদীর কেপিআইভূক্ত এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
শুক্রবার (৩ নভেম্বর) ভোরে ঈশ্বরদী জংশনের ১নং প্লাটফর্মের পশ্চিমে ২ নং রেল লাইনের ওপর আন্তঃনগর ট্রেনের নতুন অতিরিক্ত রিজার্ভ কোচের নীচে লাল রং এর টেপে জড়ানো বোমাটি দেখতে পান রেলওয়ে নিরপত্তা কর্মীরা। পরে র‌্যাব-১২  সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের নেতৃত্বে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমটি উদ্ধার ও নিস্ক্রিয় করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!