1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে মোটরসাইকেল বহরে বাঁশের লাঠি নিয়ে যুবলীগের মহড়া

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে বিএনপির টানা তিন দিনের অবরোধের তৃতীয় দিনে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল বহরে বাঁশের লাঠি হাতে নিয়ে মহড়া দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড়ে যুবলীগ কার্য্যলয় থেকে মোটরসাইকেলে মহড়া শুরু করে।

ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল মোটরসাইকেল বহরের নেতৃত্ব দেন। বিভিন্ন মহল্লার মোড়ে মোড়ে গিয়ে বাঁশের লাঠি হাতে নিয়ে বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দিতে দেখা যায়। মোটরসাইকেল বহরটি ঈশ্বরদী শহরের রেলগেট, পিয়ারপুর, পিয়ারাখালী স্কুলপাড়া, ললিতকলা ইনিস্টিটিউট মোড়, রহিমপুর, শৈলপাড়া, লোকোসেড ফতেমোহাম্মদপুর রেল হাসপাতাল মোড় হয়ে ঈশ্বরদী বাজার অতিক্রম করে। পরে স্টেশন রোড হয়ে শহরের পোষ্ট অফিস মোড়ে ফিরে সমাবেত হয়।

পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলার সাঁড়া, দাশুড়িয়া, পাকশীসহ বিভিন্ন ইউনিয়নে অবরোধের প্রতিবাদে বিােভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, অবরোধের তৃতীয় দিনে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরদী থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহল জোড়দার করা হয়েছে।

অবরোধের তৃতীয় দিনে ঈশ্বরদী রেলওয়ে রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈশ্বরদী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন বাস চলাচল না করলেও সড়ক-মহাসড়কে সিএনজি-অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!