1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বিএনপি সন্ত্রাসী সংগঠন, ঈশ্বরদীবাসী তাদের প্রত্যাখ্যান করেছে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, ঈশ্বরদীবাসী তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

রবিবার ( ২৯ অক্টোবর) দুপুরে বিএনপি’র ডাকা হরতাল প্রতিহত করতে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসষ্ট্যান্ডে অবস্থান নেন। এসময় তিনি আরও বলেন, বিএনপি আবারও প্রমাণ করেছে, তারা মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে। বিএনপি-জামায়াতের ডাকা আজকের হরতাল ঈশ্বরদী তথা বাংলাদেশের মানুষ মানে না, সাধারণ মানুষ এটার সাথে সম্পৃক্ততা নাই। দুয়েকটি জায়গায় মানুষকে ভীতি ছড়ানোর জন্য চেষ্টা করছে। হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।

এমপি বিশ্বাস বলেন, হরতাল ও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মানুষের জাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ এ রকম সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে। বিএনপি-জামায়াত এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা সেটা প্রতিহত করবো। এদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে। যারা মানুষের জানমালের তি করতে চায়, তাদের প্রতিহত করতে ঈশ্বরদী ও আটঘোরিয়াবাসীর প্রতি আহ্বান জানান।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সগ-সভাপতি আমিনুর রহমান দাদু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু ,কৃষক লীগের নেতা মুরাদ মালিথা, সরকারি কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!