1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে ধর্মনিরপেক্ষ : ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

পাবনা জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু বলেছেন, সকল ধর্মের মানুষের সহাবস্থানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হবে ধর্মনিরপেক্ষ। আমরা সবাই সমান, কেউ কারো চেয়ে বেশি না। কেউ কারো জন্য ক্ষতিকর না। এই রাষ্ট্র সেই ভিত্তির উপর দাঁড়াবে। এই বাংলার পবিত্র মাটিতে আর কোনো দিন যেন ধর্মীয় উগ্রবাদ, কোনো মৌলবাদের জন্ম না হয়, যেন মৌলবাদের থাবায় ক্ষতবিক্ষত না হয় আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ঈশ্বরদী মৌবাড়ি দূর্গা মন্দিরে প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বিদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

ব্যরিষ্টার জিরু আরো বলেন, শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মৃত্যু পর্যন্ত এই নীতি বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবো। সেই আশ্বাস ও ভরসা দিতেই আপনাদের কাছে এসেছি। ধর্ম যার যার উৎসব সবার। বাংগালির শ্বাশত: দুর্গোৎসবে শরিক হতে এসেছি। এই বাংলাদেশকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে, আপনাদের সকলের মধ্যে ঐক্য আরো দৃঢ় করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্য থাকার জন্য সকলকে প্রার্থনার আহব্বান জানিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে, ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে এবং এই দেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে।

এর আগে ২২ও ২৩ অক্টোবর অষ্টমী ও নবমীতে ঈশ্বরদীর মৌবাড়ি দুর্গা মন্দির, ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ন বিগ্রহ মন্দির, ঈশ্বরদী রেলগেট মাতৃমন্দির, স্কুলপাড়া বায়োয়ারী কমিটি মন্দির, আওতাপাড়ার রহিমপুর পুর্বপাড়া মাতৃমন্দিরসহ শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। নবমীতে আটঘরিয়ার গোড়রী সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী লক্ষীপুর বারোয়ারী কালী মন্দির, দেবোত্তর শ্রী শ্রী বারোয়ারী কালী মন্দিরসহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন মন্দির কমিটির লোকজনের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের পরার্মশ দেন।

এসময় আওয়ামীলীগ এবং অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!