1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে সড়কে ত্রিমুখী সংঘর্ষে ২ শ্রমজীবি নিহত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ট্রাক, সিএনজি এবং শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে ২ শ্রমজীবি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২ জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কে চারাবটতলা এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠান ড্যাফোডিলস্ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার পুত্র আসান মোল্লা (৬৫) এবং দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র জিন্নাত আলী (৫৪)। আহতরা হলেন বাঘা উপজেলার সিএনজির চালক মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়ার মালেক (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারাবটতলা এলাকায় খড়ি বহনকারী শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলার, সিএনজি ও ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি’র দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় সিএনজি’র চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত সিএনজি জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!