1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

এবারের দুর্গাপূজায় পৌলমী-অভিজিতের ‘দুগ্গা দুগ্গা’ গান রিলিজ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

এবারের শারদীয় দুর্গাপূজায় জনপ্রিয় শিল্পী পৌলমী গাঙ্গুলী ও অভিজিৎ মিশ্র’র নতুন গান ‘দুগ্গাদুগ্গা’ ইউটিউবে রিলিজ করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) গানটি রিলিজ হয়। ‘দুগ্গা দুগ্গা’র মিউজিকে রয়েছেন দেবাশীষ সাহা, লিরিক রিখেছেন সরকার প্রলয়। স্টুডিও ভাইব্রেশনের আয়োজনে করা গানটির ভিডিও স্যুট হয়েছে শ্রীরামপুর রাজবাড়ীতে।

ইউটিউবে পৌলমী গাঙ্গুলীর অফিসিয়াল চ্যানেলে ‘দুগ্গাদুগ্গা’ গানটি আপলোড করা হয়েছে। গানটির শিল্পী পৌলমী গাঙ্গুলী বাঙালি হলেও অভিজিৎ মিশ্র ওড়িশার। অর্থাৎ, বাঙালি আর অবাঙালির কণ্ঠে বাংলা গান, তাও আবার শারদীয় দুর্গাপূজার। এটি গানের প্রোপটকেও দিয়েছে ভিন্ন মাত্রা।

‘দুগ্গাদুগ্গা’ গানের ভিডিওতে অভিজিতকে দেখা যাচ্ছে, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য জানতে, বুঝতে অন্য দেশ থেকে কলকাতায় আসা একজন মানুষ হিসেবে। তিনি যে বন্ধুর বাড়িতে আসেন, তার নাম পৌলমী গাঙ্গুল। এই গানের মধ্য দিয়ে একটি আদি বাঙালি বাড়ির দুর্গাপূজার নানা অনুষঙ্গ ও বৈচিত্রতা তুলে ধরা হয়েছ। ফলে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসায় অদ্ভুবভাবে জড়িয়ে যান অভিজিৎ মিশ্র।

গানের বিষয়ে পৌলমী গাঙ্গুলী বলেন, কলকাতার আদি বাড়ির দুর্গাপূজা কেমন হয়ে থাকে, তা নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানের ভিডিওচিত্রে। সঙ্গে লিরিক, সুর আর নাচে পুরো বিষয়টিকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। গানটি দেখলে, শুনলে যে কারও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, আমি এবং অভিজিত প্রায় ১৩ বছর ধরে একসাথে কাজ করছি। আমরা সাধারণত একটু অন্যরকম গান গাই। এই গানটা এবারের দুর্গাপূজায় অন্য রকম মাত্র এনে দিবে। প্রতিটি বাঙালির জন্য এই গানটা লেখা হয়েছে। আমার মনে হয়, সবার কানে গানটা লেগে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!