ঈশ্বরদীর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতিতে বিশিষ্ঠ ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৃতীয়বারে সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বাচ্চুকে সভাপতি নির্বাচিত করা হয়।

ঘোষিত কমিটি তানভীর মালিথা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যরা হলেন-আব্দুল আওয়াল পলাশ, সিরাজুল ইসলাম কোহিনুর, আব্দুল আজিজ প্রাং, আবুল কালাম আজাদ, রবিউল আউয়াল সজিব, বিকাশ কর্মকার, রফিকুল ইসলাম রফিক, মোস্তফা মোক্তার আকিব, শরীফ উদ্দিন, নাজিম উদ্দিন, তোফায়েল বিশ্বাস,তরিকুল ইসলাম, আরফাজুল ইসলাম প্রমূখ।
শুক্রবার শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্র্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। সভাপতিত্ব করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হায়দার আলী। সাধারণ সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রাকিবুল হাসান আলম, নির্বাহী সদস্য আব্দুল আওয়াল পলাশ, আবুল কালাম আজাদ প্রমূখ। সঞ্চালনা করেন নির্বাহী সদস্য তরিকুল ইসলাম।
শিল্প ও বণিক সমিতির নির্বাচন কমিশনার হাবিবুর রহমান, উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান চালক সমিতির সভাপতি আজাহার আলী মালিথা, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মফিকুল ইসলাম মুকুল প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।