1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে রহস্যজনকভাবে মৃত মধ্যবয়সী রমণীর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নে রহস্যজনকভাবে মৃত বীণা খাতুন (৫২) নামে মধ্যবয়সী রমণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহালে লাশের মাথায় ও কানে আঘাতের চিহ্ণ রয়েছে। ঈশ্বরদী থানা পুলিশ এ মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে ধারণা করছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছায়টার দিকে সাহাপুরের মসজিদ পাড়া এলাকায় নিজ বাড়িতে খড়ির ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, পার্শ্ববর্তী লালপুর উপজেলায় জনৈক এমদাদের সাথে নিহত বীণার প্রথম বিয়ে হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় কয়েক বছর আগে উভয়ের ছাড়াছাড়ি হয়। প্রথম পক্ষে বীণার ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। ছেলে ও মেয়ে উভয়েই এখন বিবাহিত। এরইমধ্যে বছর খানেক আগে একই এলাকার জনৈক কাজী ওমর (৫৫) এর সাথে বীণার দ্বিতীয় দফায় বিয়ে হয়। কাজী ওমরের এটি তৃতীয় পক্ষ। তার এক স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়েছে এবং ঘরে আরেক স্ত্রী রয়েছে। স্ত্রী থাকা অবস্থায় সে বীণাকে তৃতীয় বিয়ে করে। তবে বিয়ের পর বীণা নিজ বাড়িতেই থাকতো। কাজী ওমর যাতায়াত করতো। শনিবার দিনের বেলায় বীণাকে বাড়ির আশেপাশে চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যার দিকে মাথায় আঘাতসহ বীণার মরদেহ উদ্ধারের ঘটনা পরিকল্পিত হত্যাকান্ড বলে এলাকাবাসীরা মনে করছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর সুরতহালে মাথায় আঘাতের চিহ্ণ দেখা গেছে এবং কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। যেকারণে মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে মনে হচ্ছে। রবিবার ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনায় পাঠানো হবে। রাত সাড়ে ১১টা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ রহস্য উদঘাটনে তৎপর রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!