1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী হাসপাতালের মেঝেতে অজ্ঞাত ব্যক্তির লাশ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে পড়ে আছে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ। ব্যক্তির নাম বা কোন ওয়ারিশের খোঁজ মিলছে না।বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বেলা দুপুর  ১২টায় ঈশ্বরদী বাইপাস ষ্টেশন থেকে লাশটি হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা জানান, আলমগীর নামে এক অটোবাইক চালক তার অটোতে করে লাশটি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মৃত ছিলেন বলে জানান তিনি।
অটোবাইক চালক আলমগীর জানান, ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে অটোবাইক নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। এসময় দেখতে পাই অজ্ঞাত অসুস্থ এক ব্যক্তিকে কয়েকজন মিলে মাথায় পানি দিচ্ছেন। বাইপাস এলাকার ইউপি সদস্য শাহ আলম এবং স্থানীয় লোকজন আমার অটোতে অসুস্থ ব্যক্তিতে তুলে দিয়ে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসতে বলেন। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত হিসেবে ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ  (ওসি) অরবিন্দ সরকার জানান, অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। লাশের ময়নাতদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!