1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশী- বিদেশি খুনিচক্র এ দেশের উন্নয়ন ধারা বাধাগ্রস্থ করতে চেয়েছিলো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার নবউদিত সূর্য স্তম্ভিত করতে চেয়েছিলো। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে বলে মন্তব্য করেছেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। 

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদীর রুপপুর মোড়ে পাবনা জেলায় প্রথম ‘ডিজিটাল বুলেটিন স্ক্রীন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আঃলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মোহাম্মদ রশিদুল্লাহ্, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, দাশুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার, পাকশী ইউনিয়ন আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  হাবিবুল ইসলাম হব্বুল, সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
উল্লেখ্য, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টুর উদ্যোগে রুপপুর মোড়ে পাবনা জেলায় প্রথম এ ডিজিটাল বুলেটিন স্ক্রীন প্রতিষ্ঠা করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!