1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

চুরিকৃত ট্রেনের তেল বিক্রির সময় হাতনাতে আটক রেল কর্মচারী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদী থেকে রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি করে বিক্রির সময় হাতেনাতে রেলকর্মচারীসহ দুজন আটক হয়েছেন। রোববার (৬ আগস্ট) রাতে পার্শ্ববর্তী  লালপুর উপজেলার আজিমনগর স্টেশন থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা তাদের আটক করেন । সোমবার সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীর অফিসার ইনচার্জ  ফিরোজ হোসেন আটকের ঘটনা নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন- রেলকর্মচারী ঈশ্বরদী কমিউটার এক্সপ্রেসের পাওয়ারকার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন (৩৭) ও নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন (৪৫)।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)  গোয়েন্দা শাখা রাজশাহীর সহকারী উপ-পরিদর্শক উজ্জল আলী জানান, রেলকর্মচারী হেলাল আজিমনগর স্টেশনে পাঁচ লিটারের তেল ভর্তি ৬ বোতল পাওয়ার কার থেকে রোকনের কাছে বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয় । এসময় ৬ জারিকেন ভর্তি ৪৫ লিটার ডিজেলসহ তাদের ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কারাগারে নিয়ে আসা হয়।

নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ  ফিরোজ হোসেন বলেন, রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কারের ড্রাইভারসহ ক্রেতাকে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা শাখা লোকজন। আটককৃতদের নিজস্ব হাজতখানায় রাখা হয়েছে। তাদের নামে মামলার পর রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!