1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর

ষ্টাফ রিপোর্ট :
  • প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৫২ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়  উপজেলার সলিমপুর ইউনিয়নের  চর-মিরকামারী প্রাণ কোম্পানি গেটের সামনে মেসার্স মডার্ণ  ট্রেডার্স নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ মামলার ঘটনা ঘটে। মডার্ণ ট্রেডার্সের স্বত্বাধিকারী জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি ও ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম  এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ৪ আগস্ট  দুইটি  মোবাইল নম্বর থেকে ফরিদুল ইসলামকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে ৩০ মিনিট পর ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণকোলা (আলহাজ্ব ক্যাম্প), ভেলুপাড়া ও ইস্তা এলাকার প্রায় ২০-২৫ সন্ত্রাসী  অফিসে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভাংচুর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে  সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। দায়েরকৃত অভিযোগে  ৬জনকে নামীয় আসামী ও ১৫/২০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!