1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পীকারসহ ১৩ এমপির মধ্যহ্নভোজ শীর্ষক সংবাদের প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

ডেপুটি স্পিকারের নের্তৃত্বে জাতীয় সংসদের ১৩ এমপি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে এসে জামায়াত নেতার বাড়িতে মধ্যহ্নভোজের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করা হয়।

আরআরপি ফিড মিল চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা অংশীদার মনসুর আলম। লিখিত বক্তব্যে মনসুর আলম বলেন, জামায়াত নেতার বাড়িতে ডেপুটি স্পিকার সহ ১৩ এমপি’র মধ্যহ্নভোজ করেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি মিথ্যা। ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকুসহ ১৩ জন মাননীয় সংসদ সদস্যের মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে আরআরপি’র নিজস্ব রেষ্ট হাউজে। পৌর জামায়াতের আমীর গোলাম আলম আমাদের ভাই। তবে সে আরআরপি গ্রুপের মালিক বা পরিচালক নয়। ডেপুটি স্পিকারসহ ১৩ জন সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করার জন্য কুচক্রী মহলের ইন্ধনে এরকম সংবাদ প্রকাশ করা হয়েছে বলে মনসুর আলম দাবি করেন।

মনসুর আলম আরও বলেন, আরআরপি’র যে কোন অনুষ্ঠানে ঈশ্বরদীর আওয়ামীলীগের সকল স্তরের নেতা ও নেত্রীগণ উপস্থিত হয়ে থাকেন। অথচ একটি কুচক্রী মহল সংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আরআরপি গ্রুপকে হেয় প্রতিপন্ন করার জন্য মনগড়া সংবাদ পরিবেশন করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এধরণের শিল্প প্রতিষ্ঠান ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!