1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

চিকিৎসাধীন অবস্থায় ঈশ্বরদীতে লিভাইনা ইউলিয়া (৩২) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে স্থানীয় আলো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত লিভাইনা ইউলিয়া নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীণসিটির রুশ এনারগাতন কোম্পানির কনসার্ণ হিসেবে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার রুশ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৫ জুলাই দুপুরে পেটের সমস্যার জন্য চিকিৎসা নিতে শহরের আলো জেনারেল হাসপাতালে আসেন মৃত ইউলিয়া। সেখানে তাকে ভর্তি করা হয়। বুধবার (২৬ জুলাই) সকালে ইউলিয়া একাই টয়লেটে যান। টয়লেট থেকে ফিরতে দেরি হওয়ায় দ্বায়িত্বরত নার্স টয়লেটের দরজায় নক করেন। কিন্তু তার কোন সারা না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি অবহিত করেন। কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙ্গে ইউলিয়াকে মেঝেতে পরে থাকতে দেখেন। এসময় শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!