1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় সহি (১০) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । রবিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। সে দাশুড়িয়া ইউনিয়নের খয়ের বাড়িয়া গ্রামের মৃতঃ ফুরকান ঢালীর ছেলে।
এসময়  নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে ইজিবাইক ।  গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালক সিদ্দিককে ঈশ্বরদী উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এছাড়া অটোবাইকের আরও ৪ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বাড়ি ফেরার পথে দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় সহি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ  অরবিন্দ সরকার জানান, ইজিবাইকের ধাক্কায় আহত শিক্ষার্থী সহির উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!