1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঘোড়া উপহার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সর্ব্বোচ্চ গোলদাতাকে ঘোড়া উপহার দেওয়া হয়েছে।  মাসব্যাপী টুর্নামেন্টের মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ানের হাতে  খেলা শেষে  ঘোড়া উপহারটি তুলে দেওয়া হয়। ঈশ্বরদীর গোকুল  নগরে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গোকুল নগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন  ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ ও উপজেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দোলন বিশ্বাস।
সভাপতিত্ব করেন ১নং সাড়াঁ ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি জমশেদ আলী সরকার।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে  পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুল নগর শিশির হাট ক্লাবকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব রোকন।
মাদক ও সন্ত্রাস মুক্ত আগামীর প্রজন্ম গড়ে উঠুক এই প্রত্যয় ব্যাক্ত করে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!