1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ধূমকেতু এক্সপ্রেসে নিষিদ্ধ সিরাপসহ যুবক আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল Codeine Phosphate ও Triprolidine Hydrochloride Syrup (Eskuf) উদ্ধার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার অতিক্রম করার সময় বগি “জ”-এর ৩৫ নম্বর আসনের নিচে রাখা একটি কার্টন তল্লাশি করা হয়। এ সময় কার্টনের ভেতর থেকে ভারতীয় উৎপাদিত, আমদানি নিষিদ্ধ Codeine Phosphate ও Triprolidine Hydrochloride Syrup Eskuf-এর ৫০ বোতল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মন্দারী এলাকার বাসিন্দা মো. জুয়েল হোসেন (৩২)-কে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া প্রতিটি বোতলের ধারণক্ষমতা ১০০ মিলিলিটার; মোট ৫ লিটার সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

পাকশি রেলওয়ে জেলা পুলিশ জানায়, উদ্ধার হওয়া নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!