1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল কোডিনযুক্ত নিষিদ্ধ ESkuf সিরাপ উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, বুধবার (৯ জুলাই ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের ‘চ’ বগির পূর্ব পাশের করিডোরে অবস্থানরত মোছা. চায়না বেগম (৫৫), স্বামী– আক্কাস আলী, গ্রাম– আজিমপুর (ভাটাপাড়া), থানা– দর্শনা, জেলা– চুয়াডাঙ্গাকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়।

পরে নারী কনস্টেবল হালিমা খাতুনের সহায়তায় তাকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে নামিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালানো হয়। এ সময় তার ডান হাতে থাকা নেভি ব্লু ও সাদা চেক রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৪০ (চল্লিশ) বোতল কোডিনযুক্ত ESkuf সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

ঘটনাস্থলেই রাত ১টা ১৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা নং-০১, তারিখ: ০৯/০৭/২০২৬ রুজু করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!