1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ধূমকেতু এক্সপ্রেসে ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
Oplus_16908288

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহা. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার অতিক্রমকালে ট্রেনের ‘গ’ বগির এসি বার্থ সিট নম্বর-১৬ এর নিচে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে রাখা কার্টন থেকে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ Codeine Phosphate ও Triprolidine Hydrochloride সমৃদ্ধ Eskuf Syrup উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ রবিউল ইসলাম (৬০), পিতা-মৃত আব্দুর রশিদ, গ্রাম-আলীমগঞ্জ, থানা-দামকুড়া, রাজশাহী মহানগরকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ৩ হাজার মিলিলিটার এবং আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতে সোপর্দ করা

হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!