1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

তুরস্ক-বাংলাদেশের যৌথ উদ্যোগে ঈশ্বরদীতে ‘মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’-এর উদ্বোধন ৪ জুলাই

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

বাংলাদেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্পে নতুন যুগের সূচনা করতে তুরস্ক ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড আগামী ৪ জুলাই (শনিবার) পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। তারা যৌথভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক এটিএম খলিলুর রহমান, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, ভাইস চেয়ারম্যান হায়ারেতিন সিলেকতিন এবং মেগাসান বাংলাদেশের চেয়ারম্যান নাজিফা বিনতে হাসান।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু এবং পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আমদানি নির্ভরতা হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে এটি বাংলাদেশের চিকিৎসা সরঞ্জাম শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!