1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রেলওয়ে পুলিশের অভিযানে হেরোইন উদ্ধার, নারী আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
Oplus_16908288

রেলওয়ে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) রাতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পাকশির পুলিশ সুপার মেহেদী হাসানের নির্দেশে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. ফয়সাল বিন আহসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. তৈয়ব আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে থানার অধীন হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের “চ” বগির ৩ নম্বর সিটে বসে থাকা এক নারীকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ওই নারীর কাছে থাকা সাদা-কালো রঙের একটি ছোট ট্রাভেল ব্যাগের ভেতর থেকে দুইটি পলিথিন প্যাকেটে রাখা ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক নারী লিজা তাবাসসুম (৩২), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিয়ালা কলোনী এলাকার মৃত আবুল বাশারের মেয়ে।

পরে তাকে গ্রেফতার করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাকশী রেলওয়ে থানার পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান,রেলপথে মাদক পাচার প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!