1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছেরবিবার (৩ মে) সমিতির অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়

সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতির লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়

নতুন কমিটিতে মো. আমির হোসেন কনক সভাপতি এবং সঞ্জয় কুমার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেনএছাড়া সহ-সভাপতি হিসেবে মো. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে রেজাউল হক, কোষাধ্যক্ষ হিসেবে মো. আল আমিন, দপ্তর সম্পাদক পদে শরিফউদ্দিন নয়ন এবং প্রচার সম্পাদক হিসেবে মো. লিটন নির্বাচিত হয়েছেন

এছাড়াও মো. আবুল হোসেন, আলহাজ্ব ফজলুল হক, আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, মো. বছির আহমেদ আজাদ হোসেনকে সমিতির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের ঐক্য, অধিকার সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!