1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
Oplus_16908288
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার (৩০ মে) সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং বিকেলে আলহাজ খাইরুজ্জামান বাবু বাস টার্মিনালে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে দিবসটি পালন করা হচ্ছে। অল্প সময় দেশ পরিচালনার সুযোগ পেলেও তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের সময়েই বাংলাদেশ থেকে প্রথম বিদেশে শ্রমিক প্রেরণ কার্যক্রম শুরু হয়। কৃষি, শিল্প ও রপ্তানি খাতের বিকাশে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
 বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জন, কৃষি উৎপাদন ও গার্মেন্টস শিল্পের যে অগ্রগতি দেখা যায়, তার ভিত্তি নির্মাণেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।”
জাকারিয়া পিন্টু বলেন, “১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যেত।”
ঈশ্বরদী পৌর বিএনপির নেতা আমিনুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিস্টু সরকার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, জাহাঙ্গীর আলম, টুটুল সরদার, আক্তার হোসেন নিফা, মইদুল ইসলাম বাবলু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, যুবদল নেতা মুকুল হোসেন, রিপন হোসেন, ফয়সাল আহমেদ জুয়েল, ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শান্তসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!