1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে পাকশী রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু হোসেন উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের দ্বিতীয় ছেলে।

পাকশী রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানালে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!