1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে প্রতিবেশী ও আপন মামাতো ভাইয়ের লাঠির আঘাতে মাহাবুল হোসেন (৪৫) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেনরোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজিজলতলা গ্রামে এ ঘটনা ঘটে

নিহত মাহাবুল হোসেন স্থানীয়ভাবে মাহাবুল মিষ্টি ওয়ালানামে পরিচিত ছিলেনতিনি আজু প্রামাণিকের ছেলেঅভিযুক্ত আব্দুল বাশার, আবুল কাশেম বিদু মুন্সীর ছেলে এবং নিহতের আপন মামাতো ভাই

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছেতবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছেএ রিপোর্ট লেখা পর্যন্ত ঈশ্বরদী থানায় কোনো মামলা দায়ের হয়নি

স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মাহাবুল ও আব্দুল বাশারের মধ্যে দ্বন্দ্ব চলছিলরোববার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুল বাশার লাঠি দিয়ে মাহাবুলকে আঘাত করেনএতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েনপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

অন্যদিকে অপর পক্ষের দাবি, একটি ছাগলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাতমাহাবুলের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তোসলিম মুন্সির সজনে গাছের পাতা খাওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়পরে তা সংঘর্ষে রূপ নেয়এ সময় বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ ওঠেগুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আব্দুল বাশারকে আটক করে পুলিশে খবর দেনপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছেঅভিযুক্তকে আটক করা হয়েছেএখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নিঅভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেতিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!